• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

যে ৫টি অভ্যাস পরিবর্তন করলেই কমবে ক্যানসারের ঝুঁকি

দেশ টিভি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্যানসারের লক্ষণ আগে থেকেই বোঝা যায় না, এটি ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে। আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসের কারণে এর ঝুঁকি আরও বাড়ে। চিকিৎসকদের মতে, এটা নিশ্চিত করে বলা যায় না যে ক্যানসার সম্পূর্ণ নির্মূল হয়ে যায়, তবে ৫টি অভ্যাস পরিবর্তন করলেই ক্যানসার হওয়ার আশঙ্কা অনেকটা কমানো সম্ভব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ধূমপান ও পরোক্ষ ধূমপান

অনেকের পক্ষেই হয়তো ধূমপান একেবারে ছেড়ে দেওয়া সম্ভব নয়। তবে এটি কমিয়ে ফেলতে হবে। দিনে ৬টি সিগারেট খেলে, সেই সংখ্যা কমিয়ে ২টিতে আনতে হবে। তামাক ও সিগারেটের ধোঁয়ায় অন্তত ৭০টিরও বেশি কার্সিনোজেন (ক্যানসার সৃষ্টিকারী উপাদান) থাকে, যেমন— বেঞ্জিন, ফরম্যালডিহাইড এবং নাইট্রোসামিন যা কোষের ডিএনএ গঠনে বাধা দেয়, জিনগত পরিবর্তনও ঘটায়। ফলে ক্যানসারের কোষ জন্ম নেওয়ার উপযোগী পরিবেশ তৈরি হয়। সেজন্য ধূমপান ও পরোক্ষ ধূমপান এড়িয়ে চলা উচিত।

ঘুমানোর নিয়ম

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলে, রাত ১১টার মধ্যে ঘুমিয়ে পড়া শরীরের বায়োলজিকাল ক্লকের (জৈবিক ঘড়ি) জন্য ভালো। কারণ রাত ১১টা থেকে ৩টার মধ্যে শরীরে ডিএনএ মেরামতের কাজ চলে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং রাতে ঘুমানোর সময় ঘর সম্পূর্ণ অন্ধকার রাখাই ভালো। এমনকি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের আলোও বন্ধ রাখতে হবে। সামান্য মাত্রায় নীল আলো জ্বালানো থাকলেও শরীরের মেলাটোনিন হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায়। এই মেলাটোনিন হরমোনই যে কোনো টিউমার কোষের বৃদ্ধি ও বিভাজন ঠেকাতে পারে।

খাবার খাওয়ার সময়

২৪ ঘণ্টার মধ্যে ১২ থেকে ১৬ ঘণ্টা বা কম করেও ১০ ঘণ্টা পেট ফাঁকা রাখতে হবে। রাত ৮টার মধ্যে রাতের খাবার শেষ করে পরদিন সকাল ৮টা বা ১০টায় সকালের নাস্তা করার পরামর্শ দেন গবেষকরা। ওই সময়ে শরীরে ‘অটো-ক্লিনিং’ নামের একটি প্রক্রিয়া চলে, যেই প্রক্রিয়ায় শরীর নিজেই কোষে জমে থাকা টক্সিন, ক্যানসার সৃষ্টিকারী ক্ষতিকর উপাদানগুলো ধ্বংস করে ফেলে।

প্লাস্টিকের ব্যবহার কমানো

প্লাস্টিকের বোতল বা পাত্রে গরম খাবার না খেলে, নন-স্টিক থালা-বাসনের জায়গায় লোহা বা স্টেইনলেস স্টিলের থালা-বাসন ব্যবহার করলে ও প্লাস্টিকের ব্যাগ বা টিফিন বক্সের ব্যবহার কমালে ক্যানসারের ঝুঁকিও কমে যাবে। প্লাস্টিক এবং নন-স্টিক থালা-বাসনে বিসফেনল-এ, থ্যালেট, পিএফএএস-এর মতো রাসায়নিক পদার্থ থাকে, যা হরমোনের নিয়মিত কাজে অনিয়ম ঘটায়, কোষের অনিয়ন্ত্রিত বিভাজনে সহায়তা করে। এসব রাসায়নিক পদার্থের ফলে থেকে স্তন, জরায়ু, ডিম্বাশয় ও থাইরয়েডের ক্যানসারের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন

বয়স বাড়লেও যৌবন ধরে রাখতে সহায়ক যে ৮ খাবার

ইসলামে বিয়ের ১৫ উপকারিতা

রাতে কম ঘুমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি, চিকিৎসকের ৫ পরামর্শ

অ্যালকোহলের মাত্রা কমানো

অ্যালকোহল যখন শরীরে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায়, তখন তা ‘অ্যাসিটালডিহাইড’ নামে বিষাক্ত রাসায়নিক যৌগে পরিণত হয়। এটি ডিএনএ প্রোটিনের মারাত্মক ক্ষতি করে। তা ছাড়া, অ্যালকোহল শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল ত্যাগ করলে বা মাত্রা সীমিত করলে লিভার, মুখ ও গলা, খাদ্যনালি, অগ্ন্যাশয় এবং স্তন ও কোলন ক্যানসারের ঝুঁকি কমে যায়।

কেএম

  • ক্যানসার
  • ধূমপান
  • অভ্যাস
এ সম্পর্কিত আরও খবর
ভেপিং বা হুক্কা সেবনকারীদের সতর্কবার্তা
ভেপিং বা হুক্কা সেবনকারীদের সতর্কবার্তা
শাহরুখ খান ৬০ বছরেও তারুণ্য ধরে রেখেছেন যে অভ্যাসে
শাহরুখ খান ৬০ বছরেও তারুণ্য ধরে রেখেছেন যে অভ্যাসে
খুব গরম চা-কফি খাচ্ছেন? এ অভ্যাসেই বাড়তে পারে বড় স্বাস্থ্যঝুঁকি
খুব গরম চা-কফি খাচ্ছেন? এ অভ্যাসেই বাড়তে পারে বড় স্বাস্থ্যঝুঁকি
বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু
বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X